ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবির পরিবহন বহরে যুক্ত হলো বিআরটিসির দোতলা বাস পাঁচ কোটির কাজ, ৫০ লাখের লেনদেন, চাপে মামলা: প্রশ্নের মুখে বিএডিসি গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখার দাসের বাজারে বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ মিঠু অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগী যুবলীগ নেতা আটক তাহসিফের মৃত্যুরহস্য: বারে মদ্যপান থেকে টঙ্গীর মাঠে যাওয়ার বর্ণনা দীপের পিডিবিকে পাত্তা দিচ্ছে না চট্টগ্রাম বিআরটিএ, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মাতলেন শাবনূর

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায়  সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে চার কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার আব্দুস সাত্তার মৃধা (৪৬)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার মো. সোহেল ওরফে হিটলার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়।
চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার মো. নাঈমুর রহমান (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির পরিবহন বহরে যুক্ত হলো বিআরটিসির দোতলা বাস

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

আপডেট সময় ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬