ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

চট্টগ্রামে ‘কামাল বাহিনীর’ গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘কামাল বাহিনীর’ গুলিতে মো. মুজাহের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দেরখিল গ্রামের এজাহার মিয়া ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুজাহের ওই এলাকার মো. হারুনের ছেলে। একই ঘটনায় ওই এলাকার আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মৃত কেরামত আলীর ছেলে আবু তাহের (৩৫), বাদশা মিয়ার ছেলে মো. ফয়জুল্লাহ (২৫), ইব্রাহিমের ছেলে মো. ফরহাদ (১৯), আবদূর রশিদের ছেলে মো. জামাল (২৫) ও খায়ের আহাম্মদের ছেলে জালাল উদ্দিন (৩০)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কামাল ও তার ভাই তোফায়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। জামিনে বের হয়ে তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত এবং দেশীয় অস্ত্রের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামে ‘কামাল বাহিনীর’ গুলিতে যুবক নিহত

আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩