কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি), ব্রাহ্মণপাড়া থানা মো. ফারুক হোসেন,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম,
, ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার নাঈম,
ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) শফিকুল ইসলাম, , ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান
অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা জামায়াতের আমির
জহিরুল ইসলাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই আলোচনা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে একটি রক্তঝরা ও অবিস্মরণীয় দিন। এই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। তাঁর সেই বীরোচিত আত্মত্যাগ ও সাহসিকতার দৃশ্য দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলনকে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ দেয়। একই দিনে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন।
উপস্থিত বক্তারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও নির্বিচারে গুলি চালায়। সেখানেই বুক পেতে দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ হন আবু সাঈদ।
ঐতিহাসিক এই দিনটি ও শহীদদের স্মরণে ব্রাহ্মণপাড়াসহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ স্মরণ সভার মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
পারভেজ আলম, (কুমিল্লা) প্রতিনিধি 





















