ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী? অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি: ইশরাক হোসেন দেশের সব প্রতিষ্ঠান, অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী

বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একদিকে মামলা তুলে নিতে হুমকি, যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, রাস্তার কাজে বাধা এবং সিসি ক্যামেরা স্থাপনের কাজে নিয়োজিত মিস্ত্রিকে আটকে রাখার অভিযোগ এনে বড়লেখা থানায় লিখিত আবেদন করেছেন রাজিয়া ইসলাম। অন্যদিকে একই বিরোধপূর্ণ ভূমি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় পিটিশন দায়ের করেছেন অপর পক্ষ।
লিখিত অভিযোগে রাজিয়া ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমির সীমা-সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। জোরপূর্বক সীমানা ঘেষে ঘর নির্মাণ ভূমি জবর দখলের পায়তারা করছে  আজির উদ্দিন, আবার গত ৯ জুন তাদের বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার ছেলে সুলতান ইসলাম বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, ওই মামলার অভিযুক্তরা জামিনে মুক্ত পাওয়ার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার ছেলে সুলতান ইসলামকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি যাতায়াতের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে রাখা, ভাঙা স্যানিটেশন ট্যাংক ও রিং রেখে দুর্গন্ধ সৃষ্টি, রাস্তার উন্নয়নমূলক কাজে বাধা এবং বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের সময় কাজে বাধা দিয়ে ক্যামেরা স্থাপনের দায়িত্বে থাকা মিস্ত্রিকে আটকে রাখার অভিযোগও করেন তিনি। অভিযোগে আজির উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিরোধের অপর পক্ষ মস্তাক আহমদ পশ্চিম দৌলতপুর মৌজার আরএস ৩৩৪ নম্বর দাগভুক্ত রাস্তা নিয়ে বিরোধের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, বড়লেখায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় (পিটিশন নং-৩২/২০২৬) আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, বিরোধপূর্ণ রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে বড়লেখা থানার মাধ্যমে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে।
 অভিযোগকারী রাজিয়া ইসলাম প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বড়লেখা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের অভিযোগ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি আইনানুগভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৮:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬