সংবাদ শিরোনাম ::
সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক টেন্ডারে ১৪ সর্বনিম্ন দরদাতাকে পেছনে ফেলে কাজ পেলেন ১৫ নম্বর ঠিকাদার খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সজীব (২৫) নামে এক পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সজীব উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাওড়ী সরকারি আবাসনের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে পিকআপ চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে লালমোহনের উদ্দেশ্যে পিকআপ নিয়ে রওনা দেন সজীব। মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
সজীবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল বলে জানান স্থানীয়রা।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় সচেতন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে—বোরহানউদ্দিনের সড়কগুলোতে পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করবে কে? তাদের অভিযোগ, অনেক চালক ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত গতিতে ও ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালালেও কার্যকর নজরদারি খুব কমই দেখা যায়। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, সড়কে নিয়মিত ট্রাফিক তদারকি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান, বেপরোয়া চালকদের আইনের আওতায় আনা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।
তাদের মতে, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া হলে অনেক মূল্যবান প্রাণহানি রোধ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত

আপডেট সময় ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬