ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অপহরণের চেষ্টা ও ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রীসহ জনসাধারণ
জানা যায়, গত বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও কয়েকজন বখাটে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। স্থানীয় অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

আপডেট সময় ০৬:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬