ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু

সিলেটের জেলা প্রশাসক সেনবাগের কৃতি সন্তান পিংকি সাহা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান পিংকি সাহা সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রত্যাহারের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পিংকি সাহা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পর তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
পিংকি সাহা
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কল্যান্দী এলাকার প্রখ্যাত হিন্দু জমিদার পরিবারের উত্তরসূরি। তাঁর পিতা মৃণাল সাহা এবং মাতা প্রণিত সাহা।
ইতিহাসখ্যাত মোহাম্মদপুর কল্যান্দী জমিদার বাড়ির সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘ ঐতিহ্য ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পিংকি সাহা সুনাম অর্জন করেছেন।
প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু সেনবাগ বা নোয়াখালীর জন্য নয়, সমগ্র জেলার মানুষের জন্য গর্বের বিষয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট জেলার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নোয়াখালীর এই কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন সেনবাগবাসী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সেনবাগের কৃতি সন্তান পিংকি সাহা

আপডেট সময় ০৬:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬