ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন এবং ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খোকন হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা এবং সাফল্যের ধারাবাহিকতায় প্রফেসর ড. খোকন হোসেন ইতোমধ্যেই একজন দক্ষ সংগঠক ও গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ বিষয়ে পবিপ্রবির উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নিহিত থাকে তার গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান সৃষ্টির সক্ষমতার মধ্যে। পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।প্রফেসর ড. খোকন হোসেন একজন অভিজ্ঞ শিক্ষক, দক্ষ গবেষক এবং সফল প্রশাসক। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের কার্যক্রম নতুন গতি পাবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও কার্যকর গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।”

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় প্রফেসর ড. খোকন হোসেন বলেন, “রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব। শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিমণ্ডলে এর অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রফেসর ড. খোকন হোসেন এক বর্ণাঢ্য একাডেমিক ও গবেষণা জীবনের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্পেনের খ্যাতনামা ইউনিভার্সিটি অব সান্তিয়াগো দে কম্পোস্তেলা (University of Santiago de Compostela) থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর জার্মানির বিশ্ববিখ্যাত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিকস (Max Planck Institute for Nuclearh Physics), হাইডেলবার্গ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে প্রফেসর ড. খোকন হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ নিয়োগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রফেসর ড. খোকন হোসেনের নেতৃত্বে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদা আরও সমৃদ্ধ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন

আপডেট সময় ১২:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬