ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

আগামীকাল পাকিস্তানকে অলআউট করে দেওয়ার কথা বললেন শন টেইট

ঢাকা টেস্ট জয়ের পর সিলেট টেস্টেও জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগামীকাল শেষ দিনে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত টাইগারদের। অন্যদিকে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৩৭ রান। তবে এখনও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে করেন বাংলাদেশ কোচ শন টেইট। তাই বাকি কাজটা বাংলাদেশকে ভালোভাবে করতে হবে।

সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটের জন্য দিনটা বেশ ভালো কেটেছে, কারণ দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। তারা খুব ভালো ব্যাটিং করেছে। সত্যি বলতে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল। তবে আমাদের ছেলেরা লড়াইয়ে ছিল, প্রতিদ্বন্দ্বিতায় ছিল। একটা সময় তারা আমাদের ওপর চেপে বসেছিল, কিন্তু দিনের শেষের দিকে ওই দুটি উইকেট তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় সবাই বেশ খুশি ছিল।’

আজ দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট নিয়েছেন তাইজুল। এই স্পিনারের ব্রেক-থ্রু নিয়ে টেইট বলেন, ‘বিশেষ করে ওই রান আউটের সুযোগটা যখন হাতছাড়া হলো, আমাদের মনে হয়েছিল সেটাই হয়তো কাঙ্ক্ষিত ব্রেকথ্রু হতে পারত। এরপর তাইজুলের মাধ্যমে সেই সাফল্য আসে। ডাগআউটে রোমাঞ্চ ছিল, তবে দুশ্চিন্তা ছিল কি না আমি নিশ্চিত না। ব্যক্তিগতভাবে আমি একদমই চিন্তিত ছিলাম না।’

ভালো অবস্থানে রয়েছে দল দাবি করে টেইট বলেন, ‘আজকের কন্ডিশনটা বেশ কঠিন ছিল, মনে হয়েছে এটাই সবচেয়ে গরম দিন। উইকেটও ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো হয়ে উঠেছিল। তবে এগুলো কোনো অজুহাত নয়। দিনশেষে আমরা এখন ভালো অবস্থানে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ দিনের কথা বললে, আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দেব। আশা করি এটাই হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

আগামীকাল পাকিস্তানকে অলআউট করে দেওয়ার কথা বললেন শন টেইট

আপডেট সময় ০৯:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬