পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ড্যাবের (স্থগিত) সভাপতি অধ্যাপক ডা. এস এম তৌহিদুর রহমান সুমন এবং কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের (স্থগিত) সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. শাহ মু. সেলিম, অধ্যাপক ডা. মো. আজিজুল হক, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খোরশেদ আলম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান সোহাগ, সহযোগী অধ্যাপক ও কুমিল্লা মহানগর বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা. মো. মাইন উদ্দিন হোসেন পিংকু, সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল ইসলাম ওয়াসিক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. পিযুষ কর্মকার, সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. মো. শওকত হোসেন ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক ডা. ইফরানুল আলম মিশু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. সফিকুর ইসলাম, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ডা. মো. রবিউল হোসেন পাটোয়ারী রবি, ডা. জাহিদুর হাসান রনি, ডা. ফয়সাল আহমেদ, ডা. মো. আবু মুসা, ডা. কামরুল হাসান রায়হান, ডা. মো. মুনীফুল ইসলাম ইনান এবং ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিনসহ কলেজের শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি হাম ও ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং এ দুটি রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা এবং উপস্থিত থেকে উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিন ছাত্রদলের পক্ষ থেকে অতিথিবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া কর্মসূচিটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ডা. মো. নাজমুল হাসান বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাঁর এ সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
এদিকে, ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. মো. মেহেদী হাসানের নবজাতক সন্তান ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 


















