ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

সংসদে পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গড়ার উদ্যোগ

জাতীয় সংসদে ‘পিছিয়ে রাখা’ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠক করেন।

বৈঠকে স্পিকার নাগরিক প্ল্যাটফর্মের প্রস্তাবিত এই সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘হাউজ অব দ্য পিপল’ বা জনগণের সংসদ হিসেবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা জাতীয় সংসদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং স্বার্থ রক্ষায় সংসদে এই ধরনের একটি সর্বদলীয় ককাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বেসরকারি বিনিয়োগ এবং সুশাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, সমাজের একটি অংশ কেবল এমনি এমনি পিছিয়ে পড়েনি; বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত কারণে তাদের পিছিয়ে রাখা হয়েছে। তাই নীতিনির্ধারণী পর্যায়ে এই বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন কোর গ্রুপ সদস্য রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ নাসিম মঞ্জুর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান এবং সিপিডির সংলাপ সহযোগী মো. রিফাত বিন আওলাদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

সংসদে পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গড়ার উদ্যোগ

আপডেট সময় ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬