ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

সংসদে যাদের নামে শোক প্রস্তাব আনা হলো

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। গত অধিবেশন শুরুর পর গত দুই মাসে যে বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে সংসদে এ শোক প্রস্তাব আনা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের নামে শোক প্রস্তাব আনেন। পরে মরহুমদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

স্পিকার বলেন, উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহায়ক কাম চাবি রক্ষক মো. মাহবুব আলম প্রধানকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

ড. শিরীন শারমিন বলেন, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

সংসদে যাদের নামে শোক প্রস্তাব আনা হলো

আপডেট সময় ০৬:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩