ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার আ.লীগ ছেড়ে কোরআন-সুন্নাহর আলোকে চলতে চান এই নেতা খুলনায় অস্ত্রসহ ধরা খেল আশিক বাহিনীর সদস্য হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

‘আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

টলিউড অভিনেতা জীতু কমল ও তৃণমূল সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষের মধ্যকার সোশ্যাল মিডিয়া যুদ্ধ এখন ওপার বাংলার বিনোদন পাড়ার টক অব দ্য টাউন। একে অপরকে খোঁচা দিয়ে একের পর এক পোস্ট, কাদা ছোড়াছুড়ি সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। আর এই বিতর্কের মাঝেই আকস্মিকভাবে জড়িয়ে পড়েছে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের নাম।

সায়নী দাবি করেছিলেন, জীতুর খারাপ দিক ফাঁস করার জন্য নবনীতা নাকি নিজেই তাকে ফোন করেছিলেন। তবে সায়নীর সেই দাবিকে উড়িয়ে দিয়ে এবার মুখ খুললেন নবনীতা। জানালেন, জীতুর সঙ্গে তার বর্তমান সম্পর্কটা ভীষণ বন্ধুত্বপূর্ণ। এর আগে সায়নীর অভিযোগের জবাব দিতে দীর্ঘ তিন বছর পর প্রাক্তন স্ত্রী নবনীতাকে সঙ্গে নিয়ে মাঝরাতে ফেসবুক লাইভে আসেন জীতু।

এবার সেই ফোন করার আসল সত্যিটা প্রকাশ করলেন নবনীতা নিজেই। এক সাক্ষাৎকারে নবনীতা বলেন, ‘আমি সায়নীর সঙ্গে কথা বলেছি। সেদিন কেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেটাও জানিয়েছি। আসলে সেদিন ও (সায়নী) আমার ফোনটা ধরেনি। তাই তার পক্ষে জানাটা কোনোভাবেই সম্ভব নয় যে, আমি ঠিক কী কারণে ফোন করেছিলাম।’

বলিউডের চাঙ্কি পান্ডের সঙ্গে হঠাৎ এক ফ্রেমে চঞ্চল
আসছে মৌয়ের ‘সারার সংসার’
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’

প্রাক্তন স্বামী জীতুর সঙ্গে বর্তমান সমীকরণ কেমন, তা স্পষ্ট করে নবনীতা বলেন, ‘আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনো বিভিন্ন সময়ে আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। তাই তার বিরুদ্ধে যদি কখনো আমার কোনো অভিযোগ থাকেও, সেটা আমি সরাসরি ওকেই বলব। আমি রাজনৈতিকভাবে বা সমাজমাধ্যমে সেই নিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলিনি, আর ভবিষ্যতেও বলব না।’

এই অভিযোগের কড়া জবাব দিয়ে জীতু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি ‘চিরদিনই তুমি যে আমার’ প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের কোনো দুর্ব্যবহার বা হেনস্থা নিয়ে অভিযোগ থাকে, তবে দয়া করে তা এখনই জানান, এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার অনেক পরে কোনো গোপন উদ্দেশ্যে বা অন্য কোনো মোটিভে অভিযোগ নিয়ে সামনে আসবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খুব গায়ে লাগে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’

আপডেট সময় ০৫:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬