ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। শনিবার (৯ মে) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহকে গত ৫ মে হামের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া পটুয়াখালীর পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শাকে গত ১ মে হাম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে জটিল নিউমোনিয়া হওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬