ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিতে ১৭ আসন বিশিষ্ট ইলেকট্রিক বাস আমদানিতে শর্ত সাপেক্ষে সমুদয় শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এমন তথ্য জানা গেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, যা ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং আয়কর আইন ২০২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসন বিশিষ্ট ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে সমূদয় কাস্টমস শুল্ক, রেগুলেটরি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে—সরকারি বা বেসরকারি যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অব্যাহতি সুবিধা প্রাপ্ত হবে; শিক্ষার্থী পরিবহন পুলে ব্যবহারের লক্ষ্যে চুক্তিনামা থাকা সাপেক্ষে অন্য যে কোনো আমদানিকারক:

আমদানি করা বাস সম্পূর্ণ নতুন হতে হবে:

আমদানি করা ইলেকট্রিক বাস প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মানের হতে হবে,

আমদানি করা বাসে স্থাপিত ব্যাটারি প্রতিস্থাপন ব্যতিরেকে ন্যূনতম সাত বৎসর অথবা ৩ লাখ কিলোমিটার চলবে এমন ওয়ারেন্টি সম্পন্ন হতে হবে

আমদানি করা বাসের বডির রং হলুদ হতে হইবে এবং আমদানি করা বাসে স্কুল, কলেজ কিংবা শিক্ষার্থী বাস শব্দ সুস্পষ্টভাবে ও সহজেই দৃষ্টিগোচর হয় এমনভাবে চিহ্নিত করা থাকতে হবে;

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাসে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন এবং জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা থাকতে হবে;

আমদানি করা বাস অন্য কোনো বাণিজ্যিক ব্যবহার বা ভাড়া প্রদান বা লিজ প্রদান বা রাইড শেয়ারিং সেবা প্রদানের জন্য ব্যবহার করা যাবে না;

আমদানি করা ইলেকট্রিক বাস বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক স্কুল বাস, কলেজ বাস ও শিক্ষার্থী পরিবহন বাস হিসাবে নিবন্ধিত হতে হবে;

আমদানিকারক কর্তৃক আমদানির তারিখ হতে ন্যূনতম পাঁচ বৎসরের মধ্যে আমদানি করা বাস শুধু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে কোনো প্রকার বিক্রয়, হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের প্রয়োজন হলে, বোর্ডের পূর্বানুমোদন ক্রমে হস্তান্তর, বিক্রয় বা মালিকানা পরিবর্তন করা যাবে।

পাঁচ বছরের পূর্বে বিক্রয়, হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের প্রয়োজন হলে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে মালিকানা পরিবর্তন করা যাবে।

এনবিআর সূত্রে জানা যায়, প্রজ্ঞাপনের আওতায় অব্যাহতি সুবিধা গ্রহণের লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠানকে আনুষঙ্গিক সব দলিলাদিসহ বোর্ডের কাছে আবেদন করতে হবে। বোর্ড আবেদন যাচাই-বাছাইপূর্বক আবেদন প্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে অব্যাহতির আদেশ জারি করবে বা আবেদন যথাযথ বিবেচিত না হলে উহা প্রত্যাখ্যান করতে পারবে। প্রজ্ঞাপনের যে কোনো শর্ত লঙ্ঘন করা হলে অব্যাহতি সুবিধা রহিত হবে এবং কাস্টমস আইন, ২০২৩ এর বিধানাবলি অনুসারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রযোজ্য শুল্ক-করাদি জরিমানা ও সুদসহ আদায়যোগ্য হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার

আপডেট সময় ১০:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬