ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সমন্বিত উদ্যোগে হবে প্রবাসী শ্রমিক হাব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সমন্বিত উদ্যোগে প্রবাসী শ্রমিক হাব (প্রবাসী ডিজিটাল সেন্টার-ইডিসি) গঠন করা হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার প্রতিবছর ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে এবং এ তারিখকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন বা উদযাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২২ সালের ৪ ডিসেম্বরের  পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিপত্রে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সমন্বিত উদ্যোগে প্রবাসী শ্রমিক হাব (প্রবাসী ডিজিটাল সেন্টার-ইডিসি) গঠন করবে।

দেশের ভেতরে ডিজিটাল সেন্টার সম্প্রসারণের লক্ষ্যে সাব-পোস্ট অফিস স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থান বরাদ্দ করে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয় এতে। পরিপত্রে আরও বলা হয়, এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সমন্বিত উদ্যোগে হবে প্রবাসী শ্রমিক হাব

আপডেট সময় ১২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩