সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ৭৭৪ রোগী ভর্তি

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার জেলাজুড়ে জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ৭৭৪ জন রোগী হাসপাতালটিতে  চিকিৎসাসেবা গ্রহণ করেছে।

শনিবার (১৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কৃর্তক গণমাধ্যমে পাঠানো এই তথ্যে এই চিত্র উঠে এসেছে।

হাসপাতাল প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন করে আরও ৩২ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ২০ জন ছেলে এবং ১২ জন মেয়ে। ইতোপূর্বে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬৪ জন রোগী। সব মিলিয়ে বর্তমানে এই হাসপাতালে মোট ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন ছেলে এবং ৪৯ জন মেয়ে।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৪ জন রোগী, যার মধ্যে ৯ জন ছেলে ও ৫ জন মেয়ে। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজনে ২ জন ছেলে রোগীকে রাজশাহীতে রেফার করা হয়েছে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ৭৭৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জেলার সব উপজেলা থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী আসছে হাসপাতালে। তবে সবচেয়ে বেশি রোগী আসছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ৭৭৪ রোগী ভর্তি

আপডেট সময় ০১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬