ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এলেক্স ইমন হত্যায় ৬ আসামির চারদিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) এবং মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাধন কুমার মন্ডল প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে দায়ের করা এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলেক্স ইমন হত্যায় ৬ আসামির চারদিনের রিমান্ড

আপডেট সময় ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬