মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে ১৪ নম্বর পিলারের কাছে একটি মিনি কাভার্ড ভ্যান উল্টে গেছে। এতে ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকামুখী একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন।
আহতরা হলেন-রংপুর জেলার গংগাচড়া উপজেলার বকশীগঞ্জ এলাকার চান্দু মিয়ার ছেলে হৃদয় (১৭) এবং অপরজন পাবনার সুজানগর উপজেলার হোতাপাড়া এলাকার আমিনুলের ছেলে সেলিম (২৮)।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিকেল ৩ টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ বলেন, আহতরা দুইজন পিকআপের হেল্পার। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রতিনিধি 




















