ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! 

ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! একমাত্র ভোলাহাট ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি দেয়ার আহবান জানিয়েছেন!!
ভোলাহাটে বর্তমান ভরা ধানের মৌসূম। অর্থকরী ফসল বা ফল আমের পরিচর্যায় জ্বালানী তেলের দরকার। এ দুটি ফসলের লক্ষ্যমাত্রাকে সঠিক রাখতে চাষাবাদের পরিচর্যা লক্ষণীয়। পর্যাপ্ত জ্বালানী তেলের অভাবে ধান ও আম চাষাবাদে ব্যাহত হলে আশানুরূপ ফলনও পাবে না চাষীগণ।
ধান ও আমফলের চাষাবাদ ও ফসলের লক্ষ্যমাত্রায় রাখতে ও পরিচর্যা করতে প্রয়োজন জ্বালানী তেলের। এ জ্বালানী তেল সংগ্রহে লক্ষাধিক চাষীগণ চাতক পাখির মত চেয়ে থাকেন “ভোলাহাট ফিলিং স্টেশন” এর দিকে। এখানে চাষীদের চাহিদানুপাতে তেল না পাওয়ায় তারা নানা ধরণের ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এবং “ভোলাহাট ফিলিং স্টেশন” টিতে পর্যাপ্ত তেল সরবরাহ না হলে চাষীগণ চরম বেকায়দায় পড়বে বলে পরিলক্ষিত হয়েছে।
এ ব্যাপারে “ভোলাহাট ফিলিং স্টেশন” এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফ বলেন, বর্তমানে সপ্তাহে তেল পাচ্ছি ২৬/২৭ হাজার লিটার। উপজেলার চাষীদের চাহিদানুপাতে প্রয়োজন সপ্তাহে ৫০/৫৬ হাজার লিটার। ধানের ভরা মৌসূমে ও আমগাছের পরিচর্যার জন্য জ্বালানী তেলের চাহিদা প্রচুর। তাই ধানচাষী ও বিশেষ করে আমচাষীদের প্রচুর জ্বালানী তেলের চাহিদানুপাতে সপ্তাহে আসা উল্লেখিত তেল পর্যাপ্ত নয়। সপ্তাহে ৪০ থেকে ৫০ হাজার লিটার তেল সরবরাহ দেয়া হলে ধান ও আমচাষীদের চাহিদা পূরণ করতে সক্ষম হবো বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে জ্বালানী তেলের সমস্যায় ধান ও আমচাষীদের একমাত্র “ভোলাহাট ফিলিং স্টেশন” এ পর্যাপ্ত তেল পাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়ার আহবান। ভোলাহাট ফিলিং স্টেশনের দৃশ্য।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! 

আপডেট সময় ০৩:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬