সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আসন্ন জাতীয় হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যে ফেনীতে জেলা পর্যায়ের এএইএফআই (AEFI) ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি তার বক্তব্যে বলেন, হাম-রুবেলা নির্মূলে জাতীয় ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম চলাকালে যেকোনো ধরনের এএইএফআই (Adverse Events Following Immunization) সঠিকভাবে শনাক্ত, ব্যবস্থাপনা ও রিপোর্টিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ওরিয়েন্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন জেলার মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ এবং সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। বক্তারা হাম-রুবেলা ক্যাম্পেইনের বিভিন্ন দিক, টিকাদান পদ্ধতি, পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬