সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক। সভায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারিত্ব ও কৃত্রিম সংকট প্রতিরোধ, নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সততা ও দায়িত্বশীলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা সহ্য করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬