সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নগরীতে ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে নগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে। হাম রোগ প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনে সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সি শিশুদের এই টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (VAXEPI) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রশনের ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরকে বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যে কোনো স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সব উদ্দিষ্ট শিশু/ছাত্র-ছাত্রী VAXEPI অ্যাপ হতে টিকার সনদ ডাউনলোড করতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান

আপডেট সময় ০৬:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬