ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ‘২৭ হাজার কোটি ডলার’ চায় ইরান ‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল বিমান লাভজনক প্রতিষ্ঠান, আয় বাড়াতে নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ আছে আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প, কী লেখা আছে রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান পীরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, র‍্যালি-মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা চত্বর কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: যুবকের ৭ দিনের জেল, ১২০ লিটার জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়।
আটক ব্যক্তি মোঃ সাব্বির হোসেন (২১)। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ বাদশা আলির ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ তারিখে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল সরবরাহ আসে। পরদিন ১৪ তারিখে স্বাভাবিকভাবে তেল বিক্রি চললেও ১৫ তারিখে হঠাৎ করে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বেশি পরিমাণে জ্বালানি সংগ্রহের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অভিযুক্ত সাব্বির হোসেনকে অবৈধভাবে ডিজেল বহনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জহুরুল ইসলাম জানান, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: যুবকের ৭ দিনের জেল, ১২০ লিটার জব্দ

আপডেট সময় ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬