ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ‘২৭ হাজার কোটি ডলার’ চায় ইরান ‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল বিমান লাভজনক প্রতিষ্ঠান, আয় বাড়াতে নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ আছে আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প, কী লেখা আছে রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান পীরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, র‍্যালি-মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা চত্বর কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর উত্তর বাড্ডার একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাজমুল (২৭)।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে নাজমুলের সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন নাজমুল। আজ দুপুরের দিকে অসাবধানতাবশত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজমুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ‘২৭ হাজার কোটি ডলার’ চায় ইরান

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

আপডেট সময় ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬