সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

রংপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের কান্নায় ভারী হাট

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মৌজার আরাজী বাবুর হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯ থেকে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুদিখানা, কাপড় ও ঔষধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ভুক্তভোগীরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু আগুনে পুড়ে যায়।
পরে রাত আনুমানিক ৪টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুষ্প রায় জানান, আমার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল, সব আগুনে পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, এখন আমি একেবারে নিঃস্ব।
অন্য এক ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন, কষ্ট করে ছোট দোকান চালাতাম। আজ সব শেষ হয়ে গেল। এখন পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরাও জানান, হঠাৎ আগুনে তারা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। তারা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা কামনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন,আমরা সদর উপজেলা বিএনপির পরিবার সার্বোক্ষনিক জনগণের পাশে আছি।এটি সবচেয়ে বেদনাদায়ক ঘটনা।আমরা নিজস্ব তহবিলের পাশাপাশি সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
বিএনপির সদর উপজেলার সাধারণ  সম্পাদক মো: আমজাদ হোসেন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

রংপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের কান্নায় ভারী হাট

আপডেট সময় ০২:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬