ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে চোলাইমদ সহ আমিনা কে গ্রেফতার করেছে ডিএনসি। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৩০ লিটার চোলাইমদসহ মোসাঃ আমিনা খাতুন (৪৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী ও সহযোগী মোঃ কবির আলী (৪৭)।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি টিম গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকা থেকে ১৮:৪০ ঘটিকা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন ইমামনগর গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আমিনা খাতুন ও পলাতক আসামী কবির আলী উভয়েই ইমামনগর (ওয়ার্ড নং- ০১, আলীনগর ইউনিয়ন) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে চোলাইমদ সহ আমিনা কে গ্রেফতার করেছে ডিএনসি। 

আপডেট সময় ১২:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬