সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

বরিশালে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

মৃত শিশুরা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের মেয়ে মাহি (২) এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের মেয়ে ইরামনী (৭ মাস)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে মোট ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৭৬ জন হাম উপসর্গে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, হাম উপসর্গে সাম্প্রতিক মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। বর্তমানে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। নানা সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকরা আন্তরিকভাবে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬