লাকসামে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে কুমিল্লা- ৯ (মনোহরগঞ্জ -লাকসম ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এর উদ্যোগে মনোহরগঞ্জ – লাকসামের দলিয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে, ও কর্মরত সাংবাদিক, বিশিষ্টজনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ মার্চ) উপজেলার মুদাফরগঞ্জের পাশাপুর গ্রামে নিজ বাড়িতে মো. আবুল কালাম হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবুল কালাম নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি পাইলট স্কিম’ চালু করা হয়েছে। এর আওতায় মনোহরগঞ্জ লাকসামে প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য ওই বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য আরও বরাদ্দ আসবে।তিনি বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ দিয়েছেন। ওই বরাদ্দের টাকার যথাযথ হিসাব দিতে হবে। এর মধ্যে কোনো অনিয়ম দুর্নীতি চলবেনা। কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত হলে কাউকে ছাড় দেয়া হবেনা। দোয়া ও ইফতার অনুষ্ঠানে লাকসাম উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধি, হেফাজতে ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা চেয়ে এমপির ইফতার আয়োজন
-
আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি - আপডেট সময় ০২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















