ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য

সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৮৩ বার পড়া হয়েছে

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গন। এই ঘটনায় আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এতদিন নীরব ছিলেন তিনি। তবে সম্প্রতি নীরবতা ভেঙে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধেই গুরুতর কিছু অভিযোগ তুলেছেন এই অভিনেতা।

আর এতেই চটেছেন আলভীর সহকর্মী ও জনপ্রিয় অভিনেত্রী অহনা ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আলভীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন অহনা। তিনি জানান, মৃত মানুষকে নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত।

অহনা ইসলাম তার পোস্টে লেখেন, ‘একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো। এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না।’

আলভীর আচরণের সমালোচনা করে অহনা আরও মনে করিয়ে দেন যে, সত্যের বিচার সৃষ্টিকর্তা করবেনই। তিনি লেখেন, ‘মনে রাখবেন ‘আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’।’ উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে আলভীর সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে। শুরুতে আলভী শোক প্রকাশ করলেও সময়ের ব্যবধানে তার সুর বদলে যায়। নিজের দোষ ঢাকতে তিনি মৃত স্ত্রীর চরিত্র বা ব্যক্তিগত বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন বলে অভিযোগ তুলছেন নেটিজেনসহ বিনোদন অঙ্গনের অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা

আপডেট সময় ১০:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬