ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কথিত হিজরতের নামে ঘর ছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে হস্তান্তর

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে ঘর ছাড়া ৯ জন তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে র‍্যাব সদরদপ্তরে বাহিনীর প্রধান এম খুরশীদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন। এসময় ৯ জনকে পৃথকভাবে দশ হাজার টাকা, বই ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। তারা হলেন, আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলিফ খান, মুফলিয়া আক্তার, তাজকিয়া তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, রুনা আক্তার ও কানিজ ফাতিমা ইফতি।

র‍্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক এডিজি (অপারেশন) কর্নেল কামরুল হাসান, এডিজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ। এতে বিশেষ আলোচক হিসেবে ছিলেন মুফতি মানসুর আহমাদ।

জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা। সুতরাং তা মোকাবিলায় প্রয়োজন ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। র‌্যাব শুরু থেকেই ধর্মের এ অপব্যাখ্যাকে মোকাবিলার জন্য জঙ্গিবাদের কাউন্টার নেরেটিভ হিসেবে র‌্যাব ‘জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ সম্বলিত একটি বই প্রকাশ করেছে। যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় ব্যাপক অবদান রাখছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

কথিত হিজরতের নামে ঘর ছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে হস্তান্তর

আপডেট সময় ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩