চকরিয়া () প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এর বালুখেকো,সন্ত্রাসীদের গডফাদার নাজেম উদ্দিনের নেতৃত্বে চকরিয়ায় কর্মরত তিন সাংবাদিক এম জিয়াবুল হক, ইকবাল ফারুক ও ছোটন কান্তি নাথের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চকরিয়া পৌর শহরের নিউ মার্কেট চত্ত্বরে ২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে চকরিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী বালুখেকো নাজেম কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবী জানান।
এ সময় পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফুয়ানুল করিম,চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ,এম ওমর আলী,এসএম হানিফ,এম আর মাহমুদ সহ চকরিয়া পেকুয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এম রায়হান চৌধুরী কক্সবাজার 
























