সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন

জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে হঠাৎ করেই ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রশ্নোত্তর পর্বে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে। এ বক্তব্যের পরই ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, কিল-ঘুষি ও উত্তেজনা চলতে থাকে। পরে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের কয়েকজন সদস্যকে কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রকাশিত দৃশ্যে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের সদস্য ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের সদস্য গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের আরও কয়েকজন সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন

আপডেট সময় ০৯:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬