সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি

  • নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমরা মুসলমান হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত-এ যেমন বিশ্বাস করি তেমনি ইসলামী মূল্যবোধেও বিশ্বাস করি। তিনি বলেন, এ দেশের হক্কানী আলেমরা সর্বদা জাতিকে সঠিক পথ প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় নির্বাচনেও আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে হক্কানী আলেমরা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা হক্কানী আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস প্রদান করেন।

​গতকাল শনিবার দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ এবং আত্রাই উপজেলার আলেমদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। ​এ সময় নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুল বাশার,

শিম্বা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, ইকরা নূরানী স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক হাফেজ সালমান সোহেল, তারাটিয়া ছোটডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, মধুগুড়নই মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, সমসপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি

আপডেট সময় ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬