ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৮৮টি ভোটকেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদুল কবির তালুকদার শামীম পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ফলে তিনি ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। ভোট গণনা শুরুর পর থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধানের শীষ প্রতীকের সমর্থকরা জড়…
জামালপুর প্রতিনিধি 





















