ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৪ বার পড়া হয়েছে

আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী।

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’

ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়।

সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা।

নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে।

এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে

আপডেট সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬