ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

পটিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনের একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে তাৎক্ষণিক শাস্তি দিয়েছেন দায়িত্বরত সেনাসদস্যরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রের ভেতরে ও আশপাশে এক ব্যক্তি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিষয়টি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে কেন্দ্র এলাকায় শৃঙ্খলা ভঙ্গ ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টার দায়ে তাকে কেন্দ্রসংলগ্ন একটি পুকুরে নামিয়ে শাস্তি দেওয়া হয়।

এ সময় সেনাসদস্যরা কেন্দ্র এলাকায় উপস্থিত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা প্রভাব বিস্তারের চেষ্টা না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। ঘটনার পর কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিতে ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

পটিয়া সেনা ক্যাম্পের পৌরসভা এলাকার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

পটিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

আপডেট সময় ১২:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬