ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

আগের নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ দেখছি না : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২২ বার পড়া হয়েছে

‘আগের নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ তো কোথাও কুকুর দেখছিনা’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন৷ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

বিগত কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষের আস্থার সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতোমধ্যেই ফিরে এসেছে। তা না হলে তো এত লোক আসতো না। মুখে যাই বলুক না কেন দলগুলো তো আস্থা রেখেছে। আপনার অতীতের নির্বাচনগুলোও দেখেছেন। আমাদের উপর আস্থা আছে বলেই আজকে এতগুলো ক্যামেরা হাজির হয়েছে।’

সিইসি অতীতের নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘আগে তো আপনারা টেলিভিশন অনেক কুকুর দেখিয়েছেন। আজকে তো ধারেকাছেও কুকুর দেখতেছি না।’ তিনি আরও যোগ করেন, ‘আগের নির্বাচনে আপনারা দেখিয়েছেন মাঠ খালি। পত্র-পত্রিকায় শুধু কুকুরের ছবি ছাপা হয়েছে। এবার নির্বাচনে তো কুকুর খুঁজেও পাবেন না আপনারা। এবার তো শুধু মানুষ আর মানুষ!’

দেশের বিভিন্ন প্রান্তের ভোটের চিত্র পর্যবেক্ষণ করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, আমি টেলিভিশনে দেশের অনেক জায়গার পরিস্থিতি দেখেছি। পঞ্চগড়ের মতো জায়গায় মহিলারা সকাল থেকে কুয়াশার মধ্য লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের যুব সমাজ এবং মহিলারা আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

আগের নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ দেখছি না : সিইসি

আপডেট সময় ১০:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬