ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

আগামীকাল ভোট: চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ৫১৫ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। আজ সকাল থেকে জেলার ৫টি উপজেলায় একযোগে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নিচ্ছেন ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী।

আগামীকাল ১২ই ফেব্রুয়ারি, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যেই চাঁপাইনবাবগঞ্জের আকাশ-বাতাসে এখন ভোটের আমেজ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে জেলার পাঁচটি উপজেলার হলরুমগুলো থেকে একযোগে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মোট ৫১৫টি ভোটকেন্দ্র রয়েছে। যার মধ্যে ১১৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নিরাপত্তার চাদরে ঢাকা পুরো জেলা। প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৮ জন সশস্ত্র সদস্যের পাশাপাশি ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরলসভাবে কাজ করছেন। দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে যাতে কাল সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

আগামীকাল ভোট: চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ৫১৫ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় ০৩:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬