ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ

ঢাকার ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

রাজধানীর ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র আছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং অফিসার বলেন, এসব কেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া, অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ন কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি আছে সরকারের। এদিকে, ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি সুবিধা। কোনো কারণে বিদুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

ঢাকার ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

আপডেট সময় ০১:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬