ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

নির্বাচনকে সামনে রেখে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (ICPV) ভোটদান কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীদের ও অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করতে শুরু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ইসি এই তথ্য জানায়। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসীদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজারেরও বেশি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন।

ইসি জানায়, ব্যালট পৌঁছেছে (গন্তব্যের দেশে) ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ভোটার কর্তৃক ব্যালট গ্রহণ ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন, ভোটদান সম্পন্ন করেছে ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন, ডাক বাক্সে জমা (সংশ্লিষ্ট দেশে) হয়েছে ৫ লাখ ০৭ হাজার ৩২৭টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।

একইভাবে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ইতোমধ্যে ৭ লাখ ৬০ হাজারের বেশি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে।

পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি, ভোটাররা ব্যালট গ্রহণ করেছে ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোটদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি, পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গ্রহণ করেছে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

আপডেট সময় ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬