ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি প্রশাসন, অভিযোগ জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মহসিন বলেন, ভোটের মাত্র দুই দিন বাকি থাকলেও বাঞ্ছারামপুরে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তার দাবি, ভোটার ও এজেন্টদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।

বারবার অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, যা উদ্বেগজনক।
তিনি জানান, এখন পর্যন্ত অন্তত ৩৩টি ভোটকেন্দ্রে তাদের ভোটার ও এজেন্টদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো অভিযোগের দৃশ্যমান নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত প্রার্থী।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসন সক্রিয় থাকলে প্রকাশ্যে এ ধরনের হুমকি দেওয়ার সাহস কেউ পেত না। নিষ্ক্রিয়তার সুযোগেই এসব ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী ‘মাথাল’ প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। তার ভাষ্য, ভোটার তালিকা ও প্রতীক ব্যবহার করে ঘরে ঘরে প্রচার চালানো হলেও প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ মহসিন বলেন, ‘আমরা শুধু আশ্বাস নয়, দৃশ্যমান কার্যকর পদক্ষেপ চাই। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়বে।’

সংবাদ সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি প্রশাসন, অভিযোগ জামায়াত প্রার্থীর

আপডেট সময় ১২:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬