ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোট যাত্রায় বাড়তি ভাড়া আদায়, দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ভোট যাত্রায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

এসময় নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় একটি পরিবহনকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এসময় বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোট যাত্রায় বাড়তি ভাড়া আদায়, দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬