ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ বল প্রয়োগের হুঁশিয়ারি

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, নির্বাচনের দিন সব ভোটার নির্বিঘ্ন ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট প্রদানে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে। সবার আন্তরিক সহযোগিতা থাকলে ভালুকা উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম, পরিদর্শক মোবারক হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ বল প্রয়োগের হুঁশিয়ারি

আপডেট সময় ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬