ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের এক নির্বাচনী জনসভা গত রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ০৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। নির্বাচনী জনসভায় মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জে) আসনের ধানের শীষের পদপ্রার্থী আবুল কালাম। বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সি-ি নয়র সহ-সভাপতি আমির জ্জামান আমির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম দোলা, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, ছাত্রদলের
সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান, কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোবারক উল্লাহ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, শরীফ হোসেন চেয়ারম্যান, এসএম মুনসুর আলম, এম শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লযা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবির হোসেন শান্ত ,স্টাফ রিপোর্টার 





















