ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

কোম্পানীগঞ্জ ফারজানা ট্রান্সপোর্টের উদ্যোগে যাত্রীদের মাঝে ফ্রি ক্যালেন্ডার বিতরণ

আসন্ন নতুন বছর ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় ফারজানা ট্রান্সপোর্ট উদ্যোগে যাত্রীদের মাঝে বিনামূল্যে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। যাত্রীসেবাকে আরও মানবিক ও আনন্দমুখর করতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী কোম্পানীগঞ্জস্থ ফারজানা কাউন্টার থেকে যাত্রা করা প্রতিটি যাত্রীর হাতে একটি করে ফ্রি ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। ক্যালেন্ডারে বাংলা ও ইংরেজি তারিখের পাশাপাশি পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি সংযুক্ত থাকায় যাত্রীরা এতে বেশ সন্তোষ প্রকাশ করেন।

ফারজানা কর্তৃপক্ষ জানান, শুধু যাত্রী পরিবহন নয়—যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও তারা এই ফ্রি ক্যালেন্ডার বিতরণের আয়োজন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় ফারজানা ট্রান্সপোর্ট এর চেয়ারম্যান খন্দকার মোতাব্বির আহম্মেদ (জনি) সার্বিক সহযোগিতা, ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট কমিটির পরিচালক রুহুল আমিন তুহিন, নাছির উদ্দিন, মাইনউদ্দিন, আলামিন সরকারসহ কাউন্টারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
ফারজানা ট্রান্সপোর্ট পরিচালক রুহুল আমিন তুহিন বলেন, “যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। এর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছর আমরা যাত্রীদের মাঝে ফ্রি ক্যালেন্ডার বিতরণ করে থাকি। নতুন বছর ও মাহে রমজানের প্রস্তুতিতে এটি যাত্রীদের উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস।”

যাত্রীরাও ফারজানা ট্রান্সপোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ছোট ছোট উদ্যোগ যাত্রীদের মনে আনন্দ সৃষ্টি করে এবং পরিবহন সেবার প্রতি আস্থা বাড়ায়। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীসেবায় ফারজানা ট্রান্সপোর্ট আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

কোম্পানীগঞ্জ ফারজানা ট্রান্সপোর্টের উদ্যোগে যাত্রীদের মাঝে ফ্রি ক্যালেন্ডার বিতরণ

আপডেট সময় ০৫:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬