ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

পঞ্চগড়ে বিএনপি কর্মীদের উপর,১১ দলীয় এন সি পি, জামায়াতের হামলা

  • পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির ধানের শীষের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার দিবাগত রাতে জেলার আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি এলাকায় ধানের শীষের ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম (৫০), বিএনপি কর্মী ধজিবুল (৩০) ফজলার (৩২), জুয়েল (১৭)। তাদের বাড়ি ধামোর ইউনিয়নে। এদের মধ্যে আশরাফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসীরা জানান সোমবার রাতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় শাপলা কলি মার্কার মিছিল বের করে এ সময় মিছিল থেকে জামায়তে ইসলামীর নেতাকর্মীরা রমজান পাড়া ইব্রাহিমের দোকানের সামনে ধানের শীষের ব্যনার ছিড়ে ফেলে । এ সময় আশরাফুল তার লোকজন নিয়ে প্রতিবাদ করলে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির হামিদুল ইসলামের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে জমায়াতের কর্মীরা আশরাফুলের উপর হামলা চালায় । সেই সাথে বিএনপি নেতাকর্মীদেরকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের মারধর করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে এলাকাবাসীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সংঘর্ষর খবর পেয়ে ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী সারজিস আলম ঘটনাস্থলে গিয়ে ফেসবুকে লাইভ করে তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবী করেন এবং বিএনপির জড়িতেদের বিচার দাবী করেন।

অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির আহতদের দেখতে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে এই ঘটনার তিব্র নিন্দা জানান সেই সাথে তিনি সাংবাদিকদের বলেন আমার নেতাকর্মীদের উপর হামলা কখনোই কাম্য নয়। আইনশৃংখলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান জানান সোমবার রাতে রমজান পাড়া এলাকায় শাপলা কলি এবং ধানের শীষ কর্মী সমর্থকদের মাধ্য সংঘর্ষের খবর শুনে দ্রুত ঘটানাস্থলে পুলিশ বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িতদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

পঞ্চগড়ে বিএনপি কর্মীদের উপর,১১ দলীয় এন সি পি, জামায়াতের হামলা

আপডেট সময় ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬