ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

গণভোটে হ্যাঁ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতবিনিময়

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ বাজারে উন্নয়ন ফোরাময়ের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধারণ মানুষ শোষণের শিকার হয়ে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আজও দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারছে না। ক্ষমতা যেভাবেই অর্জিত হোক না কেন, তার অপব্যবহার বারবার জনগণের অধিকারকে ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালে জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান গড়ে ওঠে, তার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মনোহরগঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ ভোট দিতে অনুরোধ করেন, ফ্যাসিবাদের মূল উৎগাটনের মধ্য দিয়েই একটি সাম্যের ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম।সংগঠনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমান শামীমের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

গণভোটে হ্যাঁ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতবিনিময়

আপডেট সময় ০২:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬