ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোটের দিন চলবে মেট্রোরেল, দেবে বাড়তি ট্রিপ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এ দিন দেবে অতিরিক্ত ট্রিপও।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রো কর্তৃপক্ষ বলছে, এর ফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ওই দিনসহ কয়েকদিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ছুটির দিন মেট্রোরেল চলবে কিনা তা জানার আগ্রহ ছিল নগরবাসীর। যার প্রেক্ষিতে সম্প্রতি মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটের দিন ভোটাররা যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি ভোটগ্রহণের সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ট্রেনের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। মেট্রোরেল চালু থাকায় ভোটের দিন সড়ক পথের চাপও তুলনামূলকভাবে কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোটের দিন চলবে মেট্রোরেল, দেবে বাড়তি ট্রিপ

আপডেট সময় ১২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬