ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

ঘণ্টা বাজিয়ে গোল্ডেন জুবিলি ফান্ডের উদ্বোধন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঘণ্টা বাজিয়ে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম সেটেলমেন্ট শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘণ্টা বাজিয়ে ফান্ডটির উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে পুঁজিবাজারে বিনিয়োগকারী শহীদ জননী জাহানারা ইমামের লাভসহ তার বিনিয়োগের ১ কোটি ৪২ লাখ টাকার তুলে দেওয়া হয় কনিষ্ঠ পুত্র সাইফ ইমামের কাছে। শহীদ জননী ছাড়া আরও কয়েকজন বিনিয়োগকারীর ৭০ লাখ ৫১ হাজার ৭০২ টাকা সমমূল্যের অমীমাংসিত দাবি নিষ্পত্তি করা হয়।

এ সময় পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানো হয়, আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন শুরু হবে। ডিএসইতে বুধবার ‘এ’ ক্যাটাগরিভুক্ত লেনদেন হবে ফান্ডটির। ট্রেডিং কোড হচ্ছে: ‘GLDNJMF’ আর কোম্পানি কোড হচ্ছে : ১২২০৪।

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে সাবস্ক্রিপশন শুরু হয় ১৭ আগস্ট। আবেদন গ্রহণ শেষ হয় ২৮ আগস্ট। সাধারণ বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) এই আবেদনে অংশগ্রহণ করে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চলতি বছরের ২৮ জুন ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়। ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। বুধবার থেকে উভয় বাজারে ফান্ডের ইউনিট কেনা যাবে।

উল্লেখ্য, সিএমএসএফ এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য এ মিউচুয়াল ফান্ডটি চালু করেছে। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএল) ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা দিয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রি-আইপিও প্লেসমেন্টের পাঁচ কোটি টাকা দেয়। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হয়েছে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

পুঁজিবাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নিয়ে আসা হচ্ছে। গত ৩১ মার্চ সিএমএসএফ ফান্ডের ট্রাস্ট ডিড এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে বিএসইসি অনুমোদন দেয়।

এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল একটি ট্রাস্ট ডিড সই হয়। ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’ এর স্পন্সর হলো ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে।

এই ফান্ডের উদ্দেশ্য হল দেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির জন্য ছোট ও মাঝারি আকারের সঞ্চয়কারীদের সঞ্চয়কে বাণিজ্য ও শিল্পে ব্যবহার করা এবং ইউনিট হোল্ডারদের সর্বোচ্চ সম্ভাব্য ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ মুনাফা দেয়া। এই তহবিলের সম্ভাব্য বিনিয়োগকারীরা হবে ব্যক্তি, প্রতিষ্ঠান, অনাবাসী বাংলাদেশি, মিউচুয়াল ফান্ড ও যৌথ বিনিয়োগ স্কিমগুলো।

সিএমএসএফ সময়মতো তারল্য সহায়তা দেয়ার মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন করে এবং আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মতো একটি উদ্ভাবনী পণ্য নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

ঘণ্টা বাজিয়ে গোল্ডেন জুবিলি ফান্ডের উদ্বোধন

আপডেট সময় ০৩:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২